ইপিজেড থেকে অবৈধভাবে সরানো বিলাসবহুল রোলস রয়েস জব্দ

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৬:০১ পিএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) থেকে অবৈধভাবে অপসারণ করা আনুমানিক প্রায় ২৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি রাজধানীর বারিধারা থেকে জব্দ করেছে বাংলাদেশ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (৪ জুলাই) গাড়িটি জব্দ করা হয় বলে বুধবার (৬ জুলাই) বাংলাদেশ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ইপিজেড কর্তৃক বি/ই নং-১২৩৭৯২ এর মাধ্যমে গত ২৭ এপ্রিল আমদানি করা RAND NEW ROLLS ROYCE, Model-CULLINAN SUV, MY-2021, 6750CC নামক বিলাসবহুল গাড়িটি দীর্ঘদিন যাবৎ এসেসমেন্ট করা হয়নি বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, উক্ত বি/ই সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে অবহিত হয় যে, উক্ত গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ইপিজেডস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এস্কর্ট করে নিয়ে যাওয়া হলেও ASYCUDA WORLD পর্যালোচনায় দেখা যায় যে ৪ জুলাই পর্যন্ত পণ্যটির শুদ্ধায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়নি। 

image


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোয়েন্দা সূত্রে আরও জানতে পারে যে, গাড়িটি গত ১৭ মে রাতে ইপিজেড থেকে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক দল বেআইনিভাবে অপসারিত উল্লিখিত গাড়িটির অবস্থান শনাক্ত করতে তৎপর হয়। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিশ্চিত হয় যে, উক্ত গাড়িটি আমদানিকারক প্রতিষ্ঠানের এমডির বারিধারার নিজ বাসভবনে লুকায়িত আছে। 

এই তথ্যের ভিত্তিতে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে দশটায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ওই বাসভবনে উপস্থিত হয়ে দেখতে পান যে, উল্লিখিত BRAND NEW ROLLS ROYCE, Model-CULLINAN SUV, MY-2021, 6750 CC গাড়িটি উক্ত বাসভবনের গ্যারেজে লুকায়িত অবস্থায় আছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত বি/ই সংশ্লিষ্ট গাড়িটি এস.আর.ও ১০১/আইন/২০১০/২২৮০/কাস্টমস ও মূসক অনুযায়ী সিপিসি ১৭০ এর সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, আটককৃত বিলাসবহুল গাড়িটির বনেটে সন্নিবেশিত স্টিকার অনুযায়ী এটি ROLLS ROYCE Motor Car যার CC-6750। উক্ত এস.আর.ও-১০১/আইন/২০১০/২২৮০/কাস্টমস ও মূসক মোতাবেক 2000 CC পর্যন্ত কার আমদানির জন্য শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে। আটককৃত গাড়িটি 2000 CC এর বেশি হওয়ায় শুল্ক মুক্ত সুবিধা প্রাপ্য না হলে সরকারের চব্বিশ কোটি টাকা রাজস্ব হানি হবে। সেক্ষেত্রে আটককৃত গাড়িটি উল্লিখিত এস.আর.ও অনুযায়ী শুল্কমুক্ত আমদানি সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমপোর্ট পারমিট পর্যালোচনায় দেখা যায় যে, প্রতিষ্ঠানটি হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত। আমদানিকারক বেআইনি পন্থায় কাস্টমস শুল্কায়ণ সম্পন্ন এবং শুল্ক-করাদি পরিশোধ না করে তার ব্যক্তিগত গ্যারেজে লুকিয়ে রেখে The Customs Act, 1969 এর বিধান লঙ্ঘন করায় একই আইনের Section 168 এর প্রদত্ত ক্ষমতাবলে এ দপ্তর থেকে গঠিত নিবারক দল গাড়িটি আটক করে কাস্টম হাউস, ঢাকা এর শুল্ক গুদামে জমা প্রদান করে। এক্ষেত্রে The Customs Act, 1969 এর Section 16, 18, 32, 80,111 এবং একই আইনের 2(s) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ সংঘঠিত হয়েছে। 

আমদানি করা গাড়িটি ছাড়করণের জন্য গত ২৭ এপ্রিল বি/ই দাখিল করা হলেও প্রায় ৭০ দিন যাবৎ কি কারণে গাড়িটির শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর