ডিএমপি, সিআইডি ও জেলা পুলিশের আট কর্মকর্তার রদবদল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।

বদলির আদেশে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে, নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।
একজনের অপরাধে আরেক নিরপরাধ মানুষের কারাগারে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বিচারব্যবস্থা, তদন্ত ও পরিচয় যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে কারও কেটেছে...
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘ডিএল নেটওয়ার্ক সার্ভিস’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও একটি গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে...
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে স্কুল ও মঠ প্রাঙ্গণে সামরিক বাহিনীর বোমা হামলায় এক শিশু এবং বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার...
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর