শ্রমিক অসন্তোষের জের

বাংলাদেশ থেকে ভারতে ক্রয়াদেশ সরাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

শ্রমিক অসন্তোষ, ব্যাহত উৎপাদন এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার সিংহভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে। খবর রয়টার্সের। 

খাত-সংশ্লিষ্টদের মতে, চলতি মাসের প্রথমার্ধে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্যত্র সরিয়ে নিয়েছে। জারা ও এইচঅ্যান্ডএম ছাড়াও মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) এবং সেলিওর মতো ব্র্যান্ডগুলো ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে।

বিজিএমইএর তথ্যমতে, চলমান বিক্ষোভ ও অস্থিরতায় এখন পর্যন্ত ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।

সম্প্রতি সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তা শ্রমিকদের দাবির তুলনায় কম হওয়ায় নতুন করে সংঘর্ষ ও অসন্তোষ দেখা দেয়। এতে, ঢাকার আশপাশের কারখানাগুলোয় ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে তীব্র জ্বালানি সংকট এবং বিকল্প জ্বালানির বাড়তি খরচ বাংলাদেশের দীর্ঘদিনের 'কম খরচে উৎপাদনের' সুবিধাটিকে সংকুচিত করে ফেলেছে।

বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো পণ্য ডেলিভারিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশে পণ্য উৎপাদন ও সরবরাহে যেখানে ১২০ দিনের মতো সময় লাগে, সেখানে ভারত এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিন পর্যন্ত কম সময়ে পণ্য দিতে পারছে।

খাত-সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত স্থিতিশীলতা ফিরে না এলে সাময়িকভাবে সরে যাওয়া এসব ক্রয়াদেশ স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যেতে পারে। শ্রমিক নেতাদের দাবি, রাজনৈতিক ও শ্রম অস্থিরতার বিষয়টি ক্রেতাদের আগে থেকেই জানা, তাই এটিকে অজুহাত হিসেবে দেখিয়ে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া যৌক্তিক নয়।

একাত্তর/এফআর
ভারতে সামগ্রিক মূল্যস্ফীতির চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও ভোজ্যতেলের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে...
পোশাক শ্রমিকদের ন্যূতম মজুরি এখন ১৭ হাজার টাকা। যা কার্যকর হবে আগামী মাস থেকেই। এই বেতন আগের চেয়ে বাড়লো সাড়ে ৪ হাজার বা ৩৬ শতাংশ। মঙ্গলবার ১৪ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর কষাকষির ও যাচাই বাছাই শেষে,...
কাল অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। যেখানে নিজেদের প্রস্তাবনা জমা দিতে পারেন মালিকপক্ষ। পর্যালোচনা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও। যদিও, শ্রমিকদের প্রস্তাব আর মালিকদের...
বিশ্ব পোশাক রপ্তানির বাজারে দীর্ঘদিনের দ্বিতীয় অবস্থান ধরে রাখা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০২৫ সালের পরিসংখ্যান বলছে, বৈশ্বিক পোশাক রপ্তানিতে...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম দিনেই সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিরোধীদল জামায়াতে ইসলামীসহ ১৫টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত বৈঠকে অংশ নেবে...
বাজারে দোকান পাহারা দেওয়ার রাতে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো; সবাই যখন খাওয়ার পাতে বসেছিলেন, ঠিক তখনই পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে আগুন দেওয়ার...
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর