মোল্লাহাটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার জেরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর তারা মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আগান। অন্যদিকে আগে থেকেই মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মিছিলটি সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় বা সঠিক সংখ্যা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কয়েক দিন ধরে পানিতে ডুবে থাকা কাচা-পাকা আমন ধানে পচন ধরেছে। এর মধ্যেই বৃষ্টির পর চড়া রোদ ওঠায় শুকিয়ে...
বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। 
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী দুবলার চরে পৌঁছেছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে...
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে প্রায় ২০৬ কোটি টাকা মূল্যের ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন।...
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী সাত ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিলো। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে...
ককরোচ জনতা পার্টি বা সিজেপির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার বা এলওসি জারি করেছে মুম্বাই পুলিশ। গত মাসে অনুমতি না নিয়ে মুম্বাইয়ে আয়োজিত একটি...
বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ ৩৫টি প্রতিষ্ঠানকে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর