মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী সাত ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিলো। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির সরকার তার ঢাকা ও ব্যাংকক সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।   

কূটনৈতিক সূত্রে জানা গেছে, কুয়ালালামপুর থেকে ঢাকাকে সফর স্থগিতের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, পরবর্তীতে দুই দেশের সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরে যাওয়ার কথা ছিলো; সেটিও স্থগিত করা হয়েছে।   

এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশ সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে সাত ও আট ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়সূচি উল্লেখ করে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছিলো।   

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিলো।

একাত্তর/এসি
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক।
মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। এ ছাড়া মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। 
সাত-আট লাখ টাকার ভোগান্তি আর দালালচক্রের দৌরাত্ম্য থামাতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে মাত্র ১ লাখ ৫৪ হাজার টাকা খরচেই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন।...
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-তে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান...
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে প্রায় ২০৬ কোটি টাকা মূল্যের ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন।...
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি...
ককরোচ জনতা পার্টি বা সিজেপির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার বা এলওসি জারি করেছে মুম্বাই পুলিশ। গত মাসে অনুমতি না নিয়ে মুম্বাইয়ে আয়োজিত একটি...
বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ ৩৫টি প্রতিষ্ঠানকে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর