পশু কোরবানির মধ্যে দিয়ে শুরু হলো ঈদুল আজহা উদযাপন

আপডেট : ১০ জুলাই ২০২২, ০২:৪০ পিএম

ঈদের সকালে রাজধানীতে বাধা হয়নি বৃষ্টি, নামাজ শেষে গরু-ছাগল জবাই, আর রান্না-খাওয়ায় উৎসবের আমেজে ঈদুল আজহা উদযাপন করছেন সারা দেশের মুসলমানরা।

রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য আর বিচারপতিসহ সর্বস্তরের মানুষ সেখানে ঈদের নামাজের পর দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাতে হাত তোলেন। পাড়া-মহল্লার বেশিরভাগ মসজিদে ঈদের নামজ হয় সকাল ৭টায়।

আষাঢ়ের শেষ সময়ে এবারের কোরবানি ঈদের দিন ঢাকায় ভারি বর্ষণের শঙ্কা নেই বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর; তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির আভাস রয়েছে।

ঈদের সকালে ঢাকার আকাশে ছিল রোদের হাসি। নামাজ শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানির তোড়জোড়ে।

পরিবেশ দূষণ এড়াতে ঢাকার দুই সিটি করপোরেশন আগে পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিলেও এবার সে ব্যবস্থা রাখা হয়নি। বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে।

দুই সিটি করপোরেশনের ধারণা, এবার ঈদে ঢাকায় ১২ লাখের বেশি পশু জবাই হবে। জবাই করা পশু এবং কোরবানির হাট মিলিয়ে বর্জ্য তৈরি হবে ২২ হাজার মেট্রিক টনের মত।

কোরবানির পর বর্জ্য সিটি করপোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে বাড়ির সামনে রেখে দিতে অনুরোধ করা হয়েছে। সেখান থেকে করপোরেশনের কর্মীরা এসব ব্যাগ সরিয়ে নেবেন।

কোরবানির পশু জবাইয়ের স্থান পরিচ্ছন্ন করতে ব্লিচিং পাউডার, স্যাভলন ব্যবহার করবেন সিটি করপোরেশনের কর্মীরা।

সকালের ভাগে বৃষ্টি না হওয়ায় পশু কোরবানি ও মাংস প্রস্তুতের কাজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না, তবে বিকালের ভাগে বৃষ্টি হলে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ অনেক সহজ হয়ে যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে। আর দক্ষিণ সিটি বলছে, ডিএসসিসি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সময় লাগবে ২৪ ঘণ্টা।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটির নগরভবনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখানকার তিনটি নম্বর হচ্ছে: ১৬১০৬, ০২-৫৫৫০৫২০৮৪ ও ০৯৬০-২২২২৩৩৩।

আর বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ থাকলে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষে ফোন (০২২২৩৩৮৬০১৪ ও ০১৭০৯৯০০৮৮৮) করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর