জামায়াত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে ডিবি'র চার্জশিট

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:১৩ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এ চার্জশিট দাখিল করা হয় বলে আদালত সূত্রে জানা যায়।

রোববার (১৭ জুলাই) ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রনপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাব্যুনালে চার্জশিট গ্রহণের শুনানি আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। 

উপপরিদর্শক রনপ কুমার বলেন, গত ২১ এপ্রিল জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ডিবি’র  তদন্ত কর্মকর্তা ও গুলশান জোনাল টিমের পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। 

চার্জশিটভূক্ত অন্য আসামিরা হলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. ইজ্জত উল্যাহ, মো. মোবারক হোসেন, সুরা সদস্য মো. ইয়াছিন আরাফাত, সহকারি সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেলের গাড়িচালক মো. মনিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সমর্থক মো. আবুল কালাম আজাদ এবং নায়েবে আমীর আ.ন. ম মুহাম্মদ সামশুল ইসলাম।

বার্তা সংস্থা বাসস জানায়, এজাহারভূক্ত আসামি মো. ইমাম হোসেন ও মো. আবুল কালামের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির জন্য আবেদন করেন তদন্ত  কর্মকর্তা। 

আরও পড়ুন: করোনা: শনাক্ত নামলো হাজারের নিচে, মৃত্যু চার জনের

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ সময় তাদের কাছে থেকে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন ধরনের লিফলেট, জামায়াতে ইসলামীর সম্পাদিত উগ্র মতবাদের বিভিন্ন বই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার রেজিস্ট্রার ও কাগজপত্র, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওইদিন রাতে ভাটারা থানায় উপপরিদর্শক হাসান মাসুদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

 

একাত্তর/আরবিএস  

চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর