ঢাকার কোথায় কখন লোডশেডিং

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১২:৪৩ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সেই নির্দেশনা মেনে ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং হবে, সেই সূচি ঘোষণা করেছে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডিপিডিসি ও ডেসকো নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ করেছে। 

অন্যদিকে দেশের বাকি এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা বাকি চার কোম্পানিও আলাদাভাবে নিজেদের সূচি গ্রাহকদের জানিয়ে দেবে।

রাজধানী ঢাকায় সম্ভাব্য লোডশেডিংয়ের সময় ধরা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে, রাজধানী ঢাকার অধিকাংশ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দ্বায়িত্বে রয়েছে ডিপিডিসি। কোম্পানিটির গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। আর রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী, পূর্বাচল ও গাজীপুর এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো, তাদের গ্রাহক প্রায় ১১ লাখ। 

রাজধানীর বেশিরভাগ জায়গায় দিনে একবার লোডশেডিংয়ের সূচি দেওয়া হয়েছে, অর্থাৎ এই এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে কিছু কিছু এলাকায় একাধিকবার লোডশেডিং অর্থাৎ এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: ঘানায় প্রাণঘাতী 'মারবার্গ ভাইরাস' শনাক্ত, দুই জনের মৃত্যু

এর ফলে সারাদিনে যেকোনো সময়ে এক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে গ্রাহকদের। সাময়িক এ কষ্ট মেনে নিয়ে সংকট মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছে সরকার। 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আওতাধীন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি জানতে এখানে ক্লিক করুন। 

আর ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আওতাধীন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি জানতে এখানে ক্লিক করুন। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর