শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা থেকে রেল চলাচল শুরু

আপডেট : ২০ জুলাই ২০২২, ০১:২৫ পিএম

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার টিকেট না পেয়ে রাজধানীর বিমানবন্দর স্টেশনে রেললাইনে চলমান অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে রেলপথ স্বাভাবিক হয়। এরপর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে যায় এবং অন্য রুটের ট্রেন চলাচলও শুরু হয়। 

এর আগে সকাল ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা। এতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশে অন্য সব পথে রেলযোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র চার মিনিটের মাথায় জানানো হয় সব টিকিট শেষ হয়ে গেছে। 

অবরোধের পর শহিদুল্লাহ হাবিব খান নামে এক শিক্ষার্থী সোশ্যালে লেখেন, ‘কাল রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল টিকিটের জন্য। বিশাল লাইন এ ৩০০ এর উপরে লোক ছিল। ১ম জন টিকিট পাওয়ার পর আর কোন টিকিট ই রেলকর্তৃপক্ষ দিতে পারে নাই। সবশেষঃ এখনো আন্দোলন চলছে.. ’

আরও পড়ুন: বরিশালে অটোরিকশা-বাস সংঘর্ষ, নারী শিশুসহ নিহত পাঁচ

ঢাকা রেলওলে থানার ওসি বলেন, রেলের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা যেন সুষ্ঠুভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে যেতে পারেন, কর্মকর্তারা সেই আশ্বাস দিয়েছেন। ভর্তি পরীক্ষার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ট্রেন চালানোর কথা বলেছেন। কর্মকর্তাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও যাত্রীরা টিকেট কালোবাজারির অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর