চার্জার ফ্যান লাইট আর আইপিএস বাজারে অরাজকতা

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৮:৫৫ পিএম

চার্জার ফ্যান-লাইট আর আইপিএসের বাজারে অরাজকতা চলছে। দেশজুড়ে লোডশেডিং শুরুর পর নবাবপুর কেন্দ্রীক কয়েকজন আমদানিকারকের হাতে জিম্মি হয়ে পড়েছে এসবের বাজার।
গেলো সাত দিনের মধ্যে এসব প্রয়োজনীয় পণ্যের দাম পাইকারিতেই দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এসব আমদানিকারকরা। যদিও বাজারে এসব পণ্যের যোগান রয়েছে অনেক।
ব্যবসায়ীরা সরাসরি স্বীকারও করে নিয়েছেন, করোনা মহামারীকালের সব ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা বড় সুযোগ তারা পেয়েছেন। তাই পণ্যের দাম বাড়ানো হয়েছে।
বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারাদেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করে হয়েছে। যা গত মঙ্গলবার থেকে দেশজুড়ে কার্যকর করা হয়।
এই পরিস্থিতিতে তীব্র গরমের মধ্যে মানুষের চাহিদার তুঙ্গে রয়েছে চার্জার ফ্যান। সেই চার্জার ফ্যানের দাম বাড়ছে দফায় দফায়। অথচ বাজারে সয়লাব হয়েছে আছে পণ্যটি।
গেলো ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দাম বেড়েছে প্রতিদিন। প্রথমে ২,৬০০ টাকা। তারপর ২,৮০০, ২,৯৫০ এবং সবশেষ ৩,৩০০। অথচ এই ফ্যানের আমদানি মূল্য ছিলো ১৬শ’ টাকা।
এখন বাজারে যেসব চার্জার ফ্যান পাও্য়া যাচ্ছে, তার বেশিরভাগই এক বছর আগে আমদানি করা। এসব পণ্য যারা আমদানি করেন তাদের একজন সাখাওয়াত হোসেন।
নবাবপুরের মোজাম্মেল মার্কেটের দোতলায় তাঁর কার্যালয়। একাত্তরের কাছে স্বীকার করলেন, বেশি দামে ফ্যান বিক্রি করে তিনি তার করোনাকালের ক্ষতি পোষাচ্ছেন।
তিনি যখন ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া; তখন পাশের সুন্দরবন স্কয়ার মার্কেটে দু’দিন আগে যে চার্জার ফ্যানের দাম ছিলো ২৫শ’ টাকা। সেটি এখন বিক্রি হচ্ছে ৩৫শ’ টাকায়।
এই কারসাজির বিরুদ্বে মাঠে নেমেছে ভোক্তা অধিকার। একই অবস্থা চার্জার লাইট, আইপিএসের দামেও। ৮০০ থেকে হাজার টাকার লাইটগুলো পাইকারিতে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮শ’ টাকায়।
লোডশেডিংয়ের এই সময়ে সবচেয়ে বেশি বেড়েছে আইপিএসের দাম। আট থেকে ১০ হাজার আইপিএস এখন বিকোচ্ছে ১৫ থেকে ১৮ হাজার টাকা।
পাইকারির বাজারে যখন এই অবস্থা; খুচরায় তখন রিতিমতো অরাজকতা। সেখানে ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।


একাত্তর/এসএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর