নিবন্ধন ফেরত চেয়ে মানবাধিকার সংস্থা অধিকারের রিট খারিজ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০১:৩৭ পিএম

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধনের জন্য আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট আর না চালানোর কথা জানানোর পর বুধবার (২৭ জুলাই) বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল ইসলাম।

১৯৯৪ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠিত এই সংগঠন ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে। কিন্তু এই আবেদেনে সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে হাইকোর্টে রিট করে। শুনানি নিয়ে ওই বছরের ১৩ মে রুল জারি করেন হাইকোর্ট। 

এদিকে চলতি বছরের ৫ জুন এনজিও বিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। তবে অধিকার ওই সিদ্ধান্ত নিয়ে একটি সম্পুরক আবেদন।

বুধবার এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। এদিন  আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন, কারণ হিসেবে উল্লেখ করেন, অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন না মঞ্জুর করে এনজিও বিষয়ক ব্যুরোর ৫ জুনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে।


একাত্তর/এআর

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে, আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো অনলাইন নিউজ পোর্টালটি। ২৩ আগস্ট...
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বিটিসিএল টেলিকম অফিসার্স...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর