বিটিসিএল টেলিকম অফিসার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বিটিসিএল টেলিকম অফিসার্স এসোসিয়েশন’।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জয়নাল আবেদীন রনি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন।

এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত সংগঠনের নেতারা জানিয়েছেন, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত, সময়োপযোগী নীতি প্রণয়নে পরামর্শ প্রদান এবং দেশের ডিজিটাল রূপান্তরে বিটিসিএলের ভূমিকা আরো শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য।

তারা আরো প্রতিশ্রুতি দিয়েছেন— ব্যক্তিপূজা বা রাজনৈতিক লক্ষ্যকে প্রাধান্য না দিয়ে পুরোপুরি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করবে এই সংগঠন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই সংগঠন পেশাগত উৎকর্ষ ও প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে শিগগিরই অভিনব ও ফলপ্রসূ কার্যক্রম হাতে নেবে।

একাত্তর/আরএ
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরে বক্তারা বলেছেন, দেশের পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা মনে করি এই কাজে যুবকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। দেশের যেখানেই...
২০৪১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ১২ হাজার ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা রাজনৈতিক ও উচ্চাভিলাষী বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষনা সংস্থা সিপিডি। এর ওপর ভিত্তি করে জ্বালানী ও বিদ্যুৎ খাতের...
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।নিবন্ধনের জন্য আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট আর না চালানোর কথা জানানোর পর বুধবার (২৭ জুলাই)...
বাজার মনিটরিংয়ের নামে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সুনির্দিষ্ট আইন ছাড়াই জরিমানা করা হচ্ছে। অভিযানের আতঙ্ক বাজারকে আরো অস্থির করছে।এমন অভিযোগ করেছেন কাওরানবাজার ব্যবসায়ীদের নেতাদের। তবে ভোক্তা অধিকার...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর