এবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া ভ্রমণে পর্যটনের প্যাকেজ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৮:০০ পিএম

পদ্মা সেতু হয়ে এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ১৮ আগস্ট পর্যটকদের নিয়ে টুঙ্গিপাড়ায় যাবে তারা। 

ওই দিন সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু হবে এবং রাত ৮টায় ফিরে আসবে। এতে জনপ্রতি খরচ হবে দুই হাজার ৫০০ টাকা।

পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ শেখ মেহদি হাসান বলেন, গত ২৩ জুন একবার টুঙ্গিপাড়া ভ্রমণের এ প্যাকেজ চালু করা হয়েছিল। জনপ্রতি খরচ ছিল তিন হাজার ৫০০ টাকা। তখন এই প্যাকেজ তেমন সাড়া পায়নি। 

এবার শোকের মাসে ‘শোকের মাসে, পিতার পাশে’ প্রতিপাদ্য সামনে রেখে আবার সেই প্যাকেজ চালু করা হলো। প্যাকেজের সুযোগ–সুবিধা একই রেখে এবার এক হাজার টাকা ছাড় দিয়ে দুই হাজার ৫০০ টাকা করা হয়েছে।

জানা যায়, পর্যটন করপোরেশনের দুটি টয়োটা এসি ট্যুরিস্ট কোস্টারে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। সকাল ৮টায় পর্যটন ভবনে পর্যটকদের উপস্থিতির পর তাঁদের নাশতা দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৮টায় সেখান থেকে যাত্রা শুরু হবে। 

যাত্রাপথে পদ্মা সেতু ও ভাঙ্গা চত্বর দেখানোর ব্যবস্থা থাকবে। এরপর ভাঙ্গা চত্বরসংলগ্ন একটি রেস্তোরাঁয় যাত্রাবিরতি দেওয়া হবে। এর মধ্যে সেখানে হালকা নাশতা দেওয়ার পর বেলা একটায় টুঙ্গিপাড়ায় পর্যটন করপোরেশনের নিজস্ব মোটেল মধুমতীতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেই মোটেলেই দুপুরের খাবার খাওয়ার পর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, তাঁর স্মৃতিবিজড়িত স্থান ও জন্মভিটা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। 

তারপর বিকেল ৪টায় মোটেল থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ভাঙ্গায় আবার একটি হোটেলে যাত্রাবিরতি ও নাশতা শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকায় ফেরার আয়োজন থাকবে।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (ভ্রমণ ও রেন্ট-এ-কার) মো. নজরুল ইসলাম বলেন, এই প্যাকেজে পদ্মা সেতু, ভাঙ্গা চত্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, স্মৃতিবিজড়িত স্থান ও তাঁর জন্মভিটা দেখানো হবে। সময় থাকলে মধুমতী নদীর তীরেও নিয়ে যাওয়া হবে। ভালো সাড়া মিললে মাসে একবার করে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার এ প্যাকেজ চালু থাকবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফল প্রকাশ

১৮ আগস্ট টুঙ্গিপাড়া ভ্রমণের বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে। পর্যটন ভবনে এসে বুকিং দেওয়া যাচ্ছে। তবে কেউ ঢাকার বাইরে থাকলে বিকাশেও বুকিং নেওয়া হচ্ছে বলে জানান নজরুল ইসলাম।

টুঙ্গিপাড়ায় ৯ ও ২৩ সেপ্টেম্বরও এই প্যাকেজ চালু রাখার ঘোষণা দিয়েছে পর্যটন করপোরেশন।

এর আগে গত ২২ জুলাই পদ্মা সেতু দেখার ভ্রমণ প্যাকেজ চালু করে সরকারের এই প্রতিষ্ঠান।


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর