রাজধানীতে র‌্যাবের অভিযান, ২৫ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম

রাজধানীতে টানা অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব -৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) পুলিশ সুপার বীণা রানী দাস জানান, শনিবার (৬ আগস্ট) রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানা এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের আটক করে। খবর বাসসের।

গ্রেপ্তারকৃতরা হলো মো. ফয়সাল (২২), মো. কামাল (৩০), মাসুম গাজী (২৭), মো. রাজীব ওরফে হৃদয় (২২), মো. ইমরান (১৯), মো. রাসেল (১৯), মো. মিলন (৩০), মো. সেলিম (৩০), মো. জয়নাল (২৫), মো. শাহীন (২৪), মো. বিপ্লব (৩৫), মো. সাগর (২৪), মো. মিরাজ (২১), মো. ইমন (২২), মো. আলী খন্দকার (৩৪), মো. রফিকুল ইসলাম (১৯) মো. দুলাল (৩২), মো. অনিক (২২), মো. জিহাদ সরকার (২২), মো. হাসান (২৮), মো. পারভেজ (২৫), মো. মমিন হোসেন মুন্না (২৮), মো. হাসান আলী (২৮) ও মো. শহিদ (২৬)।

এসপি বীণা রানী দাস জানান, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি পেন-ড্রাইভ, ২টি সুইচ গিয়ার চাকু, ৪টি এন্টি কাটার, ৮টি ব্লেড, ২টি কাঁচি, ৬টি চাকু, ২টি ক্ষুর, ১টি মলমের কৌটা এবং নগদ ২ হাজার ৪৯৬ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা ঘোরাফেরা করতে থাকে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। বিষাক্ত পানীয় সেবন করার বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়।

এছাড়াও কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নেয়।

আরও পড়ুন: ১০ ঘণ্টা ঢাকার যে যে এলাকায় গ্যাস বন্ধ থাকবে

তিনি জানান, এছাড়াও সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর