রাজধানীর বাড্ডা-ভাটারাসহ কিছু এলাকায় পানির তীব্র সংকট

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৮:৫০ পিএম

রাজধানীর উত্তর বাড্ডা ও ভাটারাসহ কয়েকটি এলাকায় তীব্র পানির সঙ্কট চলছে। দিনে রাতে ওয়াসার লাইনে এক ফোটা পানিও মিলছে না। 

দিনের বেশিরভাগ সময় এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহের জন্য ছুটে যেতে হচ্ছে আশপাশের এলাকায়। তাদের অভিযোগ ওয়াসার কাছে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা মিলছে না। 

পানি ছাড়া একটি দিন চলার নয়। তার ওপর দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। রান্না-বান্না গোসল টয়লেট, প্রাত্যহিক কতো কাজ। সবই যেনো থমকে দাঁড়ায়। 

অবিশ্বাস্য হলেও সত্য, উত্তর বাড্ডার পুরান থানা রোডের কয়েক হাজার বাসিন্দা গেল প্রায় এক মাস ধরে পানিহীন কষ্টের দিন যাপন করছেন। ওয়াসার লাইনে এক ফোঁটা পানিও মিলছে না। 

একাত্তরের ক্যামেরা দেখে মঙ্গলবার দুপুরে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। সবার হাতেই কলসি বালতি। তাদের আশা সাংবাদিকের কল্যানে বুঝি পানি মিলবে। 

বাসিন্দারা জানালেন, দিনে কেবল দু-একবার পানি আসে, সারাদিন আর পানি থাকে না। তা দিয়েই সব কাজ করতে হয়।

তাদের অভিযোগ ওয়াসার কাছে বারবার অভিযোগ করেও কোন সমাধান মিলছে না। দূরের বাসা বাড়িতে ধর্না দিয়ে কিছুটা পানি দিয়ে কোন মতে তারা অতি প্রয়োজনীয় কাজগুলো সারছেন।

পানির খোঁজেই দিন-রাত কাটে বাসিন্দাদের। এলাকার স্থায়ী বাসিন্দা লাল মিয়া জানান, পানির অভাবে গত দুই দিন ধরে গোসল করতে পারিনি। 

বালতি নিয়ে এ বাড়ি-ও বাড়ি ঘুরেও লোকজন কোথাও পানি পাচ্ছে না। রান্না, খাওয়া, গোসল- সবকিছুই ব্যাহত হচ্ছে। পানির অভাবে এলাকার লোকজন খুব সমস্যায় আছে।

ভাটারা এলাকার বাসিন্দা রাজু আহমেদ বলেন, সপ্তাহের বেশি সময় ধরে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। বারবার ওয়াসা কার্যালয়ে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না

শুধু উত্তর বাড্ডাই নয়। লোডশেডিং বাড়ার কারণে রায়ের বাজার, আগারগাঁও, কালাচাঁদপুর পশ্চিম, নূরের চালা, কুড়িলসহ আরো কিছু এলাকাতেও পানি সংকট চলছে। 

দিনের বেশিরভাগ সময়ই পানি মিলছে না। পানির সংকটের কারণে এলাকার প্রতিটি বাড়িতে মানুষ খুব কষ্টে আছে।

বাড়ির মালিকরা ওয়াসার গাড়ি থেকে অতিরিক্ত দামে পানি কিনে ব্যবহার করছেন। কিন্তু এ পানিও একবার আসে, তখন ভাড়াটিয়াদের জন্য একবার ছাড়া হয় পানি।

পাম্প অপারেটররা বলছেন লোডশেডিংয়ের কারণে পানি সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে পাম্প বন্ধ হয়ে যায়। 


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর