সোনার মানুষ হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৮:২৩ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ প্রয়োজন। সোনার মানুষ হতে হলে বঙ্গবন্ধুর নীতি এবং আদর্শগুলো আমাদের বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি পড়তে হবে, তার আদর্শ সম্পর্কে জানার জন্য চর্চা করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) মঙ্গলবার (১৬ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, বহু ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। ত্রিশ লক্ষ শহিদ যে জন্য আত্মত্যাগ করেছেন, তাকে সফল করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের যে চেতনা তা বুকে ধারণ করতে হবে। দেশপ্রেম নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং আইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য এ মতিন চৌধুরী। ১৯৭১-এ বঙ্গবন্ধুর নির্দেশে কীভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি সেই স্মৃতি তুলে ধরেন। 

আলোচনায় অংশ নিয়ে নেন আইইউবি’র উপাচার্য তানভীর হাসান বলেন, ১৯৭৫’র ১৫ই আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে প্রকারান্তরে গণতন্ত্রকেই হত্যা করা হয়েছিল। তবে, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি এবং সেই শক্তি থেকে জন্ম নিয়েছে গণজাগরণ।

আইইউবি’র শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের ছাত্র ওয়াসি চৌধুরী।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি: শিক্ষা মন্ত্রণালয়

অনুষ্ঠানে আইইউবি লাইব্রেরি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর