পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৬:৩৮ পিএম

রাজধানীর মিরপুর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিকের নাম সঞ্জয় দাস (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার দুর্গাপুর গ্রামের মৃত চনু দাসের ছেলে। বর্তমানে মিরপুর ১১ নম্বরে থাকতেন। 

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী অতুল দাস জানান, পল্লবীর শহীদ জিয়া কলেজের পিছনে ৯ নং রোডের ১০ নম্বর বাসায় পাঁচ তলা নির্মাণাধীন ভবনে বালি তোলার কাজ করছিলেন তারা। সেসময় চার তলায় সাইডে দাঁড়িয়ে নিচে দেখতে গিয়ে বাহিরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন সঞ্জয়।

তিনি আরও জানান, তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সেখান থেকে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর