রেলে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে  খিলগাঁও রেলগেটের অদূরে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফখরুল ইসলাম (৫৯)। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক ছিলেন। ফখরুলের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার ওয়ারি ৩/১ একে সেন লেনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

নিহত ফখরুলের ছেলে রিফাত বিন ইসলাম জানান, বাবা সকালে হাঁটতে বাসা থেকে বের হয়েছিলেন। পরে রেলওয়ে পুলিশের কাছ থেকে খবর আসে খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।

ঢাকা রেলওয়ে থানা উপ-পরিদর্শক এসআই মো. রিয়াজ মাহমুদ তিনি বলেন, শনিবার সকাল সাড়ে আটটায় খিলগাঁও রেলগেটের ২০০ গজ পশ্চিমে রেলগেট মুখী রেললাইন দিয়ে হেঁটে আসছিলেন ফখরুল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনা স্থলে মারা যান।

আরও পড়ুন: চা শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার, ১৪৫ টাকা মজুরি নির্ধারণ

তিনি জানান, পরে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর