ডিম কারসাজিতে জড়িত সাভার তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯:১৫ পিএম

যে কয়েকজন ব্যবসায়ীর কারণে ডিমের অস্বাভাবিক দাম বেড়েছে, তাদেরই একজন সাভারের ফয়সাল সরকার। একাত্তর টেলিভিশনে শুক্রবার সংবাদ প্রচারের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার সেই কারসাজি ধরা পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও। 

ফয়সাল সরকারের প্রতিষ্ঠান ছাড়াও ডিম কারসাজির অপরাধে সাভারের আরও দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

দীর্ঘ দিন ধরেই পাইকারি ডিম ব্যবসা করছে সাভারের আশুলিয়ার ফয়সাল এন্টারপ্রাইজ। সফল ব্যবসায়ী হিসেবে বেশ কয়েকবার কাজী ফার্মের পুরস্কারও পেয়েছেন। 

প্রতিষ্ঠানটির মালিক ফয়সাল সরকার বাপ্পি। ডিমের বাজারে প্রতিষ্ঠানটির কারসাজি নিয়ে শুক্রবার একাত্তর টেলিভিশনে প্রচার হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন।

শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মেলে কারসাজির প্রমাণ। প্রতিষ্ঠানটির সুপারভাইজার স্বীকার করেন, বাড়তি মুনাফা আর বছর শেষে কাজী ফার্ম থেকে কমিশন পাবার আশায় তারা ডিমের দাম বাড়িয়েছিলেন।

কারসাজি করে ডিমের দাম বাড়ানো, ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বেশ কিছু অপরাধে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকারে ভ্রমমাণ আদালত। সাময়িকভাবে বন্ধ করা দেয়া হয় ফয়সাল এন্টারপ্রাইজকে।  

সাভারের আরেকটি প্রতিষ্ঠান বাগাবাড়ির আসিফ এন্টারপ্রাইজ। গত সপ্তায় ডিম প্রতি আড়াই টাকা লাভ করার পর আরও মুনাফার আশায় বিপুল ডিম মজুদ করেছিলো এই প্রতিষ্ঠান। কিন্তু এখন ডিমের দাম কমায় তিন দিনে তাদের লোকসান সোয়া এক লাখ টাকা। 

আরও পড়ুন: এসি থেকে নির্গত গ্যাসে স্বামী-স্ত্রী নিহত, অসুস্থ তিনজন

গত সপ্তায় কারসাজিতে জড়িত থাকার কারণে তাকেও গুণতে হলো এক লাখ টাকা জরিমানা। পাশেই আরেক প্রতিষ্ঠান এস জে এন্টারপ্রাইজেরও কারসাজির প্রমাণ পায় ভোক্তা অধিকার। জরিমানা গুনতে হয় তাকেও। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আগামী বছর ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।  
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। 
সচিব জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর