খুলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের 'ন্যায় স্মরণি'

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০২:১৮ পিএম

খুলে দেয়া হয়েছে সুপ্রিমকোর্টের দক্ষিণ-পশ্চিমমুখী ‘ন্যায় স্মরণি’। নিরাপত্তাজনিত কারণে এতদিন বন্ধ ছিল রাস্তাটি। 

মঙ্গলবার (২৩ আগস্ট) নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুপ্রিমকোর্ট জাজেস কমিটি, এর্টনি জেনারেল, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং অন্যান্য নেতাদের মধ্যকার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। খবর বাসসের। 

মোহাম্মদ সাইফুর রহমান জানান, এ সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সুপ্রিমকোর্টে প্রবেশের উদ্দেশ্যে একমুখী চলাচলের জন্য ‘ন্যায় স্মরণি’র রাস্তা খোলা থাকছে।

এছাড়া বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সুপ্রিমকোর্ট থেকে যানবাহন বের হওয়ার উদ্দেশ্যে একমুখী চলাচলের জন্য এই রাস্তা উন্মুক্ত থাকবে। অন্যান্য সময় এই গেট বন্ধ থাকবে।

আরও পড়ুন: এবার বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

সুপ্রিমকোর্টের পতাকাবাহী গাড়ি ও সুপ্রিমকোর্ট প্রশাসনের গাড়ি, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বৈধ স্টিকারযুক্ত গাড়ি, এটর্নি জেনারেল কার্যালয়ের গাড়ি, সলিসিটর কার্যালয়ের গাড়ি এবং যথাযথ আইডি কার্ডসহ সুপ্রিমকোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের ব্যক্তিগত এবং ভাড়াকৃত যানবাহন এই রাস্তায় চলাচল করতে পারবে।

এছাড়া রিকশা, সিএনজি, ভাড়াকৃত মোটরসাইকেল পুরাতন হাইকোর্ট ভবন ও বারের পার্কিংয়ের মধ্যবর্তী গোলচত্বরে যাত্রী নামিয়ে মাজার গেট দিয়ে বের হয়ে যাবে। সুপ্রিমকোর্টের দক্ষিণ-পশ্চিমমুখী তিন নেতার মাজারের পাশের গেট দিয়ে গাড়ি ঢোকা এবং বের হওয়ার রাস্তা এটি।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর