এবার বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০২:০৯ পিএম

চলতি মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে ‘তল্লাশি’ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ সময় সেখান থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করে সংস্থাটি। উদ্ধার হওয়া নথিগুলোর মধ্যে তার ব্যক্তিগত নথি রয়েছে উল্লেখ করে, সেগুলো ফিরিয়ে দিতে সোমবার (২২ আগস্ট) মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এক্ষেত্রে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ট্রাম্পের।      

রাজনৈতিক কারণে তাকে এফবিআই টার্গেট করেছে বলে আদালতে দবি করেন ট্রাম্প। তিনি ৮ আগস্টের নজিরবিহীন অভিযানে নেয়া ফাইলের দুই ডজনেরও বেশি বাক্স পর্যালোচনা করার জন্য একজন 'স্পেশাল মাস্টার' (বিচারক কর্তৃক নিযুক্ত অধস্তন কর্মকর্তা) নিযুক্ত করার আবেদন জানান।

এই 'বিশেষ মাস্টার' যিনি তল্লাশির নির্দেশদাতা বিচার বিভাগের নির্দেশে কাজ করবেন না এবং তিনি নথিগুলো মূল্যায়ন করবেন এবং ট্রাম্পের পক্ষে ‘সুবিধাপ্রাপ্ত’ এমন নথিগুলো সংরক্ষণ করবেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তার ফ্লোরিডার বাড়ি 'মার-এ-লাগো' তল্লাশি এবং সেখান থেকে নথি জব্দ করা বেআইনি। এ প্রক্রিয়া অসাংবিধানিক ছিল এবং নথিগুলো ফেরত পেতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেয়া হবে। 

তিনি আরও বলেন, নির্বাহী বিশেষাধিকারের আবরনে অ্যাটর্নির ক্লায়েন্টের মাধ্যমে এই নথি জব্দ করা হয়েছে।

এদিকে এফবিআই ওয়ারেন্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ট্রাম্প অবৈধভাবে হোয়াইট হাউস থেকে তার প্রশাসনের গোপন নথি এবং অফিসিয়াল রেকর্ড নিয়েছিলেন যা তার কাছে থাকার অধিকার নেই এবং তিনি ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

গোয়েন্দা সংস্থাটি বলছে, মোট ১১ সেট নথি পাওয়া গেছে, যার কোনো কোনোটি চিহ্নিত ছিল ‘টিএস/এসসিআই’ নামে। এ ধরনের তকমা সাধারণত সেইসব নথিতে থাকে, যেসব নথির তথ্য বেহাত হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

সংস্থাটি আরও জানায়, অত্যন্ত সংবেদনশীল রেকর্ডগুলো সংরক্ষণ আইনের সম্ভাব্য লঙ্ঘনের পাশাপাশি চলমান ফেডারেল তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ছিল।


একাত্তর/আরবিএস   

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর