নতুন সূচিতে অফিস শুরু, রাস্তায় বাস কমের অভিযোগ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:১৪ পিএম

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে কর্মঘণ্টা ঠিক রেখেই অফিসের সময় একঘন্টা এগিয়ে আনা হয়েছে। নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। প্রথম দিনে সড়কে মানুষের তুলনায় যানবাহন ছিলো কম। তবে যানজট শুরু হয় সকাল সাতটা থেকেই। 

বুধবার (২৪ আগস্ট) সকাল সাতটা থেকেই ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় দেখা গেছে ব্যাপক ভিড়।

নতুন নিয়মানুযায়ী বুধবার (২৪ আগস্ট) সকাল আটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংকখাত সকাল ৯টা থেকে পাঁচটা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিকাল পাঁচ টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। 

অফিসমুখো মানুষ বলছেন, প্রথমদিন তাই সমস্যা হচ্ছে। জীবন কতটা কঠিন হলো তা বুঝতে আরো দুই একদিন অপেক্ষা করতে হবে।

অফিসের কাজের সময় এগিয়ে আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন ছুটি দেওয়া হয়েছে সপ্তাহে। তবে ক্লাসের সময় রাখা হয়েছে আগের মতই। ফলে অফিস ও স্কুলের ভিড় পড়েছে প্রায় একই সময়ে। ফলে চাপ বেড়ে গেছে অনেক।

এদিকে নতুন অফিস সূচির শুরুর দিন সকাল সাতটার আগ থেকেই বাসস্ট্যান্ডে জামায়েত হতে দেখা গেছে যাত্রীদের। তাদের অভিযোগ, চাপ সামলানোর মতো বাস রাস্তায় নেই। 

সরেজমিন, সকাল সাড়ে আটটায় শেওড়াপাড়ায় যানজটে আটকা সোনালী ব্যাংকের স্টাফ বাস। ৯টার মধ্যে ব্যাংকে যাবার নির্দেশ থাকলেও মতিঝিল তখনও দেড় ঘণ্টা দূরের পথ। 

নগরবাসী বলছে, নতুন অফিসসূচিতে কর্মঘণ্টা না বাড়ালেও বেড়েছে জীবনের কর্মঘণ্টা। আর সরকারি-বেসরকারি অফিসের সময় দুই রকম হওয়ায় সড়কে যানজট আরও দীর্ঘ হবে বলেও শঙ্কা পরিবহণ সংশ্লিষ্টদের। 

এর আগে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘লোডশেডিংয়ের সুফল, আজ থেকে টানা ১৫ দিন সেচে বিদ্যুৎ’

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত লেনদেন আর লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ছয়টা পর্যন্ত।

তবে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর