জ্বালানি সংকটে নতুন সম্ভাবনা দেখাচ্ছে সৌরবিদ্যুৎ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৮:৪০ পিএম

জ্বালানি সঙ্কটের সময় বিদ্যুতের চাহিদা পূরণে অবদান রাখছে সৌরবিদ্যুৎ। কারখানার ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে পাওয়া বিদ্যুতে এখন স্বয়ংসম্পূর্ণ অনেক উদ্যোক্তা। 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, সরকারের লক্ষ্য দেশে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ সৌরশক্তি থেকে যোগান দেয়া।

চট্টগ্রামের ইউনিভার্সেল জিন্স নামের এই গার্মেন্টস কারখানার ছাদে নির্মাণ করা হয়েছে ৭০৮ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র। 

সরকারি বিতরন কোম্পানির বিদ্যুতের দাম হিসাবে এখান থেকে প্রতিদিন উৎপাদিন হচ্ছে অন্তত ৩৪ হাজার টাকার বিদ্যুৎ। 

২৫ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যে ব্যয় হয়েছে তা উঠে আসতে সময় লাগবে মাত্র পাঁচ বছর। এরপর আরও ২০ বছর মিলবে বিদ্যুত। 

যা মিলবেকোন খরচ ছাড়াই। লাভের অংকটাই বেশি। তাই প্রতিষ্ঠানটি আরও ১ দশমিক ০৬ মেগাওয়াট ক্ষমতার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। 

ইউনিভার্সেল জিন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন জানান, আগামি মাস থেকে বিদ্যুত মিলবে সেখান থেকেও।

শিল্প কারখানার জ্বালানি নিয়ে সঙ্কট যখন বিশ্বব্যাপী তখন সৌর বিদ্যুত ব্যবহার করে জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখতে পেরে খুশি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ তানভীর।

দেশের আরেক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ। নিজেদের সিরামিক ইন্ডাস্ট্রির ছাদে নির্মাণ করছে প্রায় ১৩ দশমিক ৭ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র। 

দামের হিসাবে সেখান থেকে প্রতিদিন মিলছে ৩ লাখ ৪৭ হাজার টাকার বিদ্যুৎ। 

মেঘনা গ্রুপের সোনারগাঁও সৌর বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম জানান, ছাদ ব্যবহার করে আরো ৩০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুতকেন্দ্র বসাতে চান তারা।

আধুনিক সৌর প্যানেলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিদ্যুত মেলে। দিনে ১০ থেকে ১১ ঘণ্টা বিদ্যুত পাওয়া যায়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, এমন উদ্যোগের কারণে দ্রুতই সৌর শক্তি থেকে ১০ শতাংশ বিদ্যুত মিলবে। 

দেশে এখন ৮টি সোলার পার্ক থেকে ২৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নির্মাণাধীন আছে মোট ৪৪০ দশমিক ক্ষমতার ৮ টি প্রকল্প। 

নেট মিটারিংয়ের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে নেয়া হচ্ছে প্রায় ৪৬ মেগাওয়াট। আর মিটার ছাড়া ছাদের সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রায় ৫৭ মেগাওয়াট। 

একাত্তর/এআর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর