ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে থানায় নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে অভিযোগ দায়ের করেন ইসরাত জাহান।

দীর্ঘদিন ধরে স্বামী আল আমিনের হাতে অত্যাচারিত হওয়ায় থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তিনি। 

আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

নির্যাতনের কারণে বাধ্য হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল জানিয়েছেন ইসরাত। তবুও আল আমিনের সংসার করে যেতে চান জানিয়ে এই ক্রিকেটারের স্ত্রী বলেন, ‘আমি এই দুই সন্তান নিয়ে কোথায় যাবো। আমি অভিযোগ জানিয়েছি, পুলিশ তদন্ত করে সিদ্ধান্ত নেবে। আমি আমার ছেলেদের ভালো করে মানুষ করতে চাই।’

আরও পড়ুন: একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাইদুল ইসলাম রাব্বি আর নেই

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান জানান, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এর আগেও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এই পেসারের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর