মশলার দোকানে বিক্রি হচ্ছে পশুখাদ্য ও কীটনাশক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

নেই কোন মূল্য তালিকা, নেই কোন পাকা রশিদ। আর, মশলার দোকানে বিক্রি করা হচ্ছিলো পশুখাদ্য ও কীটনাশক। এসব অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা।

শনিবার রাজধানীর কল্যাণপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাকা রশিদ থাকতে হবে। আর সেই পাকা রশিদে চালের মূল্য না-লেখার অপরাধে কল্যাণপুর নতুন বাজারের হাওলাদার রাইচ এজেন্সির গুনতে হলো ৩০ হাজার টাকা জরিমান।

রহমত ফ্লাওয়ার মিলের অপরাধ ‘এক দাম’ লেখা থাকলেও, মূলত কোন মশলারই দামই লিখে রাখে না প্রতিষ্ঠানটি। ফলে জরিমানা গুনতে হয় ১০ হাজার টাকা।

পাশের আলম ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ,মশলার দোকানে গোখাদ্য ও কীটনাশক বিক্রি করছে তারা। ফলে এই প্রতিষ্ঠানেরও জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোঁড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

সব মিলিয়ে এই বাজারের ৫টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এদিকে, ব্যবসায়ীদের দাবি,শুধু তাদের মতো ছোট ছোট প্রতিষ্ঠানকে জরিমানা না করে, মিল পর্যায়েও অভিযান করা উচিত।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর