রাজধানীর বকশীবাজার মোড়ে বুয়েটের সীমানা প্রাচীরের বাইরে রাস্তার পাশে থেকে মো. আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক সেলিম শাহরিয়ার বলেছেন, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন: শাহবাগে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত
ধারণা করা হচ্ছে, লোকটি ভবঘুর প্রকৃতির। নেশাগ্রস্ত অবস্থায় দুইদিন আগে মারা গেছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একাত্তর/আরএ
