তীব্র পানি সংকটে আদাবর পিসি কালচারের বাসিন্দারা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪ পিএম

গেলো মাস ধরে তীব্র পানি সংকটে ভুগছে রাজধানীর আদাবর এলাকার পিসি কালচার হাউজিং সোসাইটির বাসিন্দারা। নিয়মিত বিল দিলেও তারা ওয়াসার পানি পাচ্ছেন না। 

তাই বাধ্য হয়ে বেশি টাকায় ওয়াসার গাড়ির পানি কিনতে হচ্ছে। সেই পানিও সকালে চাইলে আসেছে বিকালে। এ অবস্থায় অনেকেই এলাকা ছেড়ে যাচ্ছেন। 

ওয়াসার কাছে বারবার জানিয়েও সঙ্কটের সমাধান হচ্ছে না। তারা বলছে, বৃষ্টির পরিমাণ কমে যাওয়া এবং টানা লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

মোহাম্মদপুরের আদাবর এলাকার পিসি কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করা বাসিন্দারা জানাচ্ছেন, দেড় থেকে দুই বছর আগে এই এলাকায় পানির সংকট দেখা দেয়।

বেশ বড় এই আবাসিক এলাকায় কথা হয় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, পানির সংকট এতোটাই তীব্র যে, ওজুর পানিও পুনরায় ব্যবহার করতে হচ্ছে। 

তিনি অভিযোগ করেন, এখন দিন যত যাচ্ছে, পানি সংকট তীব্র হচ্ছে। এরমধ্যে গত ৪-৫ দিন ধরে টাকা এবং চাহিদা দিয়েও একেবারেই ওয়াসার গাড়ির পানি পাওয়া যাচ্ছে না। 

খোঁজ নিয়ে দেখা, পিসি কালচার হাউজিং সোসাইটির ৪, ৫ ও ৭ নম্বর রোডে দুইশোর বেশি আবাসিক ভবন রয়েছে। এই ভবনগুলোতেই পানি সংকট সবচেয়ে বেশি।

পাঁচ নম্বর সড়কের এক বাসিন্দা জানালেন, তার রোডের দুই-তৃতীয়াংশ বাড়িতে একেবারেই পানি নেই। গত চার দিন ধরে পানি কিনতে হচ্ছে। 

তিনি জানান, সংকটের কথা ওয়াসার স্থানীয় জোনের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ বা স্থায়ী সমাধান হচ্ছে না।

পিসি কালচারে এমন পানির সংকটে ভুগছেন বহু মানুষ। বলছেন, বারবার ওয়াসাকে জানিয়েও তারা কোন সমাধান পাচ্ছে না। অথচ মাস শেষে ঠিকই দিতে হচ্ছে ওয়াসার বিল। 

সবচে বেশি বিপদে নিম্ন আয়ের মানুষেরা। তাদের পানি কিনে খাবার সামর্থ্যও নয়। প্রতি চার হাজার লিটার পানির জন্য ওয়াসাকে ৪০০ টাকা করে দিতে হচ্ছে।

ওয়াসার পানি নিয়ে এমন অভিযোগ নতুন নয়। গেল চার মাস ধরে পানির তীব্র সংকটে ভোগার পর এখন তাদের দাবি ময়লা হোক গন্ধ হোক, তবু আসুক ওয়াসার পানি। 

আরও পড়ুন: ঝড় হতে পারে ঢাকাসহ ১০ জেলায়

ওয়াসার স্থানীয় কার্যালয় বলছে, এই এলাকায় গভীর নলকূপের পানির স্তর অনেক নিচে নেমে গেছে। বিদ্যমান পাম্প দিয়ে চাহিদা অনুযায়ী পানি উঠানো যাচ্ছে না। 

এরমধ্যে লোডশেডিংয়ের কারণে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পানি সরবরাহে ওয়াসাকে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ওয়াসা।


একাত্তর/এসজে

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর