সাভারে কারখানার ভেতরে গিয়ে পোশাক শ্রমিককে কুপিয়ে জখম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১ পিএম

সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক পোশাক শ্রমিক দম্পতিকে পেটানোর পর ধাওয়া দিয়ে কারখানার ভেতরে গিয়ে স্টোর সহকারীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পিটিয়ে আহত করা হয়েছে আরও তিনজনকে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হেয়ন অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি হেয়ন অ্যাপারেলসের স্টোর সহকারী বলে জানা গেছে।

প্রতীক্ষদর্শীরা জানান, দুপুরে খাবার বিরতির পর শ্রমিকরা বাসা থেকে পোশাক কারখানায় আসছিলেন। পথে হঠাৎ করে ২০ থেকে ৩০ জনের একদল তরুণ একটি হোটেলের সামনে এক নারীর পথরোধ করে উত্যক্ত করে।

এসময় ওই নারীর সাথে থাকা স্বামী ইমন মিয়া তাদের বাধা দেয়। পরে তাদের আটকে মারধর করা হয়। এক পর্যায়ে তারা দৌড়ে হেয়ন পোশাক কারখানার মধ্যে প্রবেশ করেন। তখন পেছন থেকে তাদের ধাওয়া করে ওই তরুণরা ছুরি ও লাঠি নিয়ে কারখানার মধ্যে প্রবেশ করে। সেখানে ওই প্রতিষ্ঠানের স্টোর সহকারী আব্দুর রাজ্জাক কুপিয়ে জখম ও তিন শ্রমিককে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। 

আরও পড়ুন: বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আহতদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। 

আশুলিয়া থানার এস আই আল মামুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর