বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২ পিএম

চাঞ্চল্যকর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ‘অত্যন্ত চতুর মানুষ’ হিসাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পিবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে তার করা অভিযোগ তদন্ত করে দেখা হবে।  

শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনারে অংশ নেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় এখন বিচারের মুখোমুখি। পিবিআইর তদন্তে বেরিয়ে আসে ছয় বছর আগের এই হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততার বিষয়টি।

গত বছর গ্রেপ্তার বাবুল সম্প্রতি অভিযোগ তোলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে। এজন্য বৃহস্পতিবার আদালতে মামলার আবেদন করেন তিনি।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালতে বাবুলের পক্ষে তার আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ আবেদনটি করেন।

আবেদনে বলা হয়, বাবুল আক্তারকে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করা হয়। 

স্ত্রী মাহমুদা খানমকে হত্যার করার কথা স্বীকার করতে তাকে পিবিআইয়ের প্রধান বনজ কুমারের নির্দেশে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয় আবেদনে। 

এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

তিনি আরও বলেন, বাবুল আক্তার যেসব কথা বলেছেন, তা বাস্তবসম্মত কি না, তা তদন্ত করেই বের করা হবে। পিবিআইয়ের ওপর ভরসা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তারের বিষয়টি যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে কোনো মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, তারা এখন পর্যন্ত সব কিছুই সূক্ষ্মভাবে তদন্ত করেছে। ৩০ বছর আগের মামলাও পিবিআই তদন্ত করে অপরাধী বের করেছে। আমি মনে করি, পিবিআই ভুল করবে না। বাবুল আক্তার যেসব প্রশ্ন তুলেছেন, তা তদন্তের পরই বের হবে।

এছাড়া, মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। শিগগিরই এর সমাধান হবে বলে তিনি আশা করেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তার পরিবার।
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা-নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর