সাংবাদিককে হুমকির ঘটনায় ডিইউজে ও ডিআরউর উদ্বেগ-নিন্দা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

শনিবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এ ধরণের উদ্দেশ্যে প্রণোদিত সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।

নেতৃবৃন্দ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে সাংবাদিক রাহাত সাইফুলের বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানান।

এদিকে একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার মো: রাহাত মিয়া (রাহাত সাইফুল) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ। 

১০ সেপ্টেম্বর, ২০২২ শনিবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অবিলম্বে এই সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে এ ধরণের জিডি কোনভাবেই কাম্য নয়। দ্রুত এ সাধারণ ডায়েরি প্রত্যাহারেরও দাবি জানান তারা।

উল্লেখ্য, সম্প্রতি 'ভাইয়ারে' নামের সিনেমা মুক্তি পায়। মুক্তির পর অভিনয় শিল্পী রাসেল মিয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সিনেমাটিকে ‘পাপমুক্ত সিনেমা’ দাবি করেন। এর মধ্যেই রাসেল মিয়ার শুটিংয়ের দুটি স্থিরচিত্র প্রকাশ্যে আসে। এগুলো নাটকের দৃশ্য এবং তিনি নিজেই সামাজিক মাধ্যমে আপলোড করেছেন বলে দাবি করেন। এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর “পাপমুক্ত সিনেমা’ বলা শিল্পীর শুটিংয়ের দৃশ্য প্রকাশ্যে” শিরোনামে রাইজিং বিডিতে একটি খরব প্রকাশ হয়। সংবাদ প্রকাশের সূত্র ধরে রাজধানীর শাহাবাগ থানায় সাধারণ ডায়েরিও করেন রাসেল মিয়া।

আরও পড়ুন: দুই দিনে বক্স অফিসের আয়ে আশা দেখছে ‘ব্রহ্মাস্ত্র’

এছাড়াও একজন বাউল শিল্পীর নামে মামলা এবং সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মুক্তির দাবি করে তার বক্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করে। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নারীর প্রতি সহিংসতা উসকে দেয় এমন দৃশ্যে অভিনয় করার।


একাত্তর/আরএ


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দিবসটি উপলক্ষে র‍্যালি ও নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর