এসএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, ‘ঢাকা মহানগরী এলাকায় গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। বিধায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য এসএসসি পরীক্ষার্থীদের ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হলে।’

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্নস্থানে পানি জমে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে রয়েছে গত দুই দিন ধরে।

এ অবস্থায় কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষ্যে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়ার বিকল্প নেই। আর তাই সার্বিক দিক বিবেচনা করেই এ নির্দেশনা দিলো ডিএমপি।

image


প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ মানবে না বিএনপি

সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসব পরীক্ষা হবে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর