গুলিস্তানে হিজড়া ও হকারদের মারামারিতে ছয়জন আহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ পিএম

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান মোড়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একটি দল ও হকারদের মধ্যে মারামারিতে চারজন তৃতীয় লিঙ্গের দলের ও দুইজন হকারসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ মারামারির ঘটনা ঘটে। 

আহতরা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তাদের অবস্থা গুরুতর নয়।

জানা গেছে, আহতরা হলেন রুমি (১৯), রসিয়া (২০), কমলা (১৮), লিজা (১৮) এবং আমড়া বিক্রেতা মো. আদিজ (২১) ও ফেরদৌস (২৫)। 

আহত হকাররা জানান, গুলিস্তানে হিজড়ারা রিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছিল। সে সময় তারা তাতে বাধা দিতে গেলে তাদের মারপিট করে আহত করে হিজড়ারা।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিলো পুলিশ

অপরদিকে, তৃতীয় লিঙ্গের মীরা জানান, তারা ফুটপাতে ভাত খেতে বসেছিল। সেখানে ভিড় থাকায় খাবার দোকানে বসা নিয়ে হকাররা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা প্রতিবাদ করায় হকাররা বেশ কয়েকজন তাদের মারপিট করে আহত করে। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর