ভুল কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিলো পুলিশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২ পিএম

ভুল করে এক কেন্দ্রের পরীক্ষার্থী আরেক কেন্দ্রে। দিশেহারা পরীক্ষার্থীদের এমন অবস্থায় সহায় হলো পুলিশ। পুলিশের গাড়িতে তাদের পৌছে দেয়া হয় কেন্দ্র। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এমন বেশ কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে সঠিক সময়ে কেন্দ্রে পৌছে দিয়েছে পুলিশ। যানজট নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি উদ্যোগ ছিলো সকাল থেকেই। তাদের তৎপরতায় আজ যানজট ছিলো অনেকটাই সহনীয়। 

পরীক্ষার বাকি মাত্র এক ঘন্টা। কিন্তু ভুল করে উত্তরা গালর্স কলেজের বদলে উত্তরা বয়েজ স্কুলে চলে যায় পরীক্ষার্থী মীম। একদিকে পরীক্ষার টেনশন, অন্যদিকে ভুলে কেন্দ্রে চলে আসা। তার যখন এমন দিশেহারা অবস্থা, তখনই উত্তরা পশ্চিম থানার পুলিশের গাড়িতেই কেন্দ্রে পৌছালো মীম।

অন্যদিকে ভুল করে প্রবেশপত্র বাসায় রেখে এসেছে কয়েকজন শিক্ষার্থী। তাদের বাসা থেকে মোটরসাইকেলে করে প্রবেশপত্রও এনে দিয়েছে পুলিশ। কারওয়ানবাজারে আটকে পড়ে এক শিক্ষার্থী। তাকে মোটরসাইকেলযোগে মতিঝিলের কেন্দ্রে পৌছে দেন ট্রাফিক পুলিশ সুরুজ মিয়া। 

পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে পুলিশের এমন তৎপরতার সুফল ভোগ করেছে নগরবাসীও। সড়কে ছিলো না যানজটের কোন ভোগান্তি। নগরবাসী বলছে, পুলিশের এমন শক্ত ভূমিকা থাকলে যানজট অনেকটাই কমানো সম্ভব।

রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ছিলো পুলিশের কঠোর অবস্থান। সড়কে অবৈধ পার্কিংয়ের জন্য অনেককেই গুনতে হয়েছে জরিমানা।

পুলিশ বলছে, পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই তাদের বাড়তি প্রস্তুতি ছিলো। সেই সাথে বৃষ্টি না থাকায় গাড়িও চলেছে স্বাভাবিক গতিতে। তাই যানজট ছিলো সহনীয়।  

আরও পড়ুন: আগামী বছর এসএসসি পরীক্ষা মার্চে এগিয়ে আনার পরিকল্পনা

সিটি কর্পোরেশন ফুটপাত দখল মুক্ত ও বৈধ পার্কিংয়ের ব্যবস্থা করলে যানজট অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীতে নানা কারণে যানজটের আশঙ্কায় বৃহস্পতিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা।


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর