১১ অক্টোবর থেকে জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৪ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় আগামী ১১ অক্টোবর থেকে সারাদেশে জেলা, উপজেলা পর্যায়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেল শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  

মন্ত্রী জানান, সোয়া দুই কোটি শিশুকে টিকা দিতে হবে। ইতিমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল সমালোচনা উপেক্ষা করে করোনা সফলভাবে মোকাবেলা করা হয়েছে। ভ্যাকসিনের বিরুদ্ধে অনেকেই অপ্রচার চালিয়েছেন। কিন্তু তারাই আবার আগে টিকা নিয়েছেন।

এখন পর্যন্ত দেশে ৭৭ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৭১ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ এবং প্রায় চার কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। 

মন্ত্রী জানান, যারা প্রথম ও দ্বিতীয় ও বুস্টার ডোজ নেন নাই, তারা তিন অক্টোবরের পর ওই ডোজগুলো আর পাবেন না।

দ্রুত টিকা নেওয়ার আহবান জানিয়েছে মন্ত্রী বলেন, তিন অক্টোবরের পর টিকা থাকবে না। অনেক ডোজের মেয়াদ শেষের দিকে। যারা টিকা নেন নাই, তারা দ্রুত টিকা নিন।  তিনি আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে।

এ সময় উপজেলা হাসপাতালগুলোতে চাহিদা মতো চিকিৎসা দেয়া হচ্ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্স, যন্ত্রপাতিবিহীন কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র চলতে দেয়া হবে না। সব বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন: ডেঙ্গু: হটস্পট ম্যানেজমেন্টের ওপর জোরের পরামর্শ

ডেঙ্গু বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১০/১২ হাজার লোক আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। এর বাইরেও অনেক রোগী হাসপাতালে আসেনি, সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সবাইকে সচেতন হতে হবে।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর