‘ইভিএমে কারচুপি করা যাবে না’

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ পিএম

ইভিএমে ম্যানিপুলেশন করা যাবে না, প্রোগ্রামও করা যাবে না কারণ ইভিএমে ইন্টারনেট ক্যাবল, ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হওয়ার কোনো সুযোগ নাই বা এতে লাগানো যাবেনা ইউএসবি বা অন্য কোনো পোর্টের মাধ্যমে কোনো এক্সটার্নাল ডিভাইস। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বনানীর ঢাকা গ্যালারিতে ইভিএম নিয়ে এডিটরস গিল্ড সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় এডিটরস গিল্ডের ‘অংশগ্রহণমূলক নির্বাচন ও ইভিএম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এসব কথা বলেন।

image


ইভিএম উদ্ভাবক দলের এই সদস্য বলেন, ভোটকেন্দ্র দখল, একজনের ভোট আরেকজনের দেওয়া, আগের রাতেই ভোট দেওয়া, ভোটের পর ফল পরিবর্তন হয়ে যাওয়া- এসব বন্ধ করতেই ইভিএম আনা হয়েছে। এই পদ্ধতিতে এগুলোর কোনোটিই সম্ভব নয়।

ইভিএমে ভোটের স্বচ্ছতার বিষয়ে তিনি বলেন, এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না, ইন্টারনেটসহ কোনও ধরনের সংযোগ নেই। এক্সটার্নাল ডিভাইসও যুক্ত করার সুযোগ নেই। ফলে ইভিএমে স্বচ্ছভাবে ভোট গ্রহণ করা সম্ভব, কোনও ধরনের কারচুপির সুযোগ নেই। কেন্দ্র দখল করে ভোট দেয়ারও কোনো সুযোগ নেই।

image


ইভিএম কম্পিউটার কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিং মেশিনকে যদি কম্পিউটার বলেন, তাহলে ইভিএম কম্পিউটার! ওয়াশিং মেশিনের মধ্যেও যেমন একটা পোগ্রাম করা আছে, এর মধ্যেও তাই। আসলে এটা একটা ডিজিটাল মেশিন।

image


ইভিএম উদ্ভাবক দলের এই সদস্যের সমর্থনে শিক্ষাবিদ, লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, তিনি বিভিন্ন অংশ দেখতে একটি ইভিএম খুলে রাখতে বলেছিলেন। তাকে যে মেশিনটি দেখানো হয়েছে, তার হার্ডওয়্যার থেকে শুরু করে সবকিছুই কাস্টমাইজড। এমনকি এর ক্যাবলটাও স্পেশালি কাস্টমাইজড ফলে কেউ চাইলেই বাসা থেকে একটি ক্যাবল এনেও এটি চালাতে পারবেনা। অন্যকোনও যন্ত্রাংশ বা ডিভাইস এতে যুক্ত করার সুযোগ নেই বলেও নিশ্চিত করেন তিনি। 

একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর