মার্কিন নিষেধাজ্ঞা র‍্যাবের কর্মকাণ্ডে প্রভাবে ফেলেনি: ডিজি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে সংস্থাটির কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন এলিট ফোর্সটির বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বখা জানান। সভায় তিরি তার দায়িত্ব পালনের সময় র‌্যাবের বিভিন্ন অর্জন ও সফলতার খতিয়ান তুলে ধরেন সাংবাদিকদের কাছে। 

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব ছাড়াও বাহিনীটির সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছে।

এ প্রসঙ্গে আবদুল্লাহ আল মামুন বলেন, যথাযথ প্রক্রিয়ায় র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি সংশোধনের চেষ্টা চলছে। র‌্যাব সমসময় আইন মেনে কাজ করে। অপরাধী আক্রমণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলেই মাদক নিয়ন্ত্রণে এসেছে দাবি করে সংস্থাটির প্রধান বলেন, দায়িত্বকালে র‌্যাব ফোর্সেস ৩৬ হাজার মাদক কারবারি গ্রেফতার ও ২৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। ৭৭ হাজার বোতল মাদকের চালান জব্দ করা হয়েছে। 

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ তা বৈশ্বিক যুদ্ধ। সারা বিশ্বই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে। কারাগারে থাকা বন্দিদের মধ্যে মাদক মামলার আসামিই বেশি। আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 

তিনি বলেন, মাদকের সমস্যা একটি সামাজিক সমস্যা। সবাইকেই দায়িত্বশীল হতে হবে। আমার সন্তানের বিষয়ে খোঁজখবর নেয়া আমার দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে। আমরা সেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। 

আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক অভিযানের সময়ে আমরা আইন অনুযায়ী দায়িত্ব পালন করি। আইনের বাইরে বিন্দুমাত্র কোনও কিছু প্রয়োগ করি না। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিই। কোনও ব্যক্তি একটু ধাক্কা দিলো, আর আমাদের সদস্যরা গুলি করে দেবে, বিষয়টা এমন না। যখন যেভাবে যা প্রয়োজন, সেভাবেই প্রচলিত আইনের মধ্যে থেকে কাজ করি।

র‌্যাব ডিজি বলেন, মাদকদ্রব্যের পাশাপাশি আমরা তিন হাজারের বেশি অস্ত্র উদ্ধার করেছি। গত দুই বছরে আট শতাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছি। ছয় হাজার নারী নির্যাতনকারী ও ধর্ষককে গ্রেফতার করেছি।

করোনাকালে র‌্যাবের কর্মকাণ্ডের কথা তুলে ধরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব ডিজি হিসেবে বৈশ্বিক মহামারির সময় দায়িত্ব নেওয়ার পর আমাদের করোনা আক্রান্ত র‌্যাব সদস্যদের জন্য ডাটাবেজ, অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করেছি। 

বিপুল র‌্যাব সদস্য করোনা আক্রান্ত হলেও মনোবল হারায়নি উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ে মানবিকতার চরম বিপর্যয় ঘটেছিল। র‌্যাব করোনা আক্রান্ত মানুষদের সেবায় এগিয়ে গেছে। হেলিকপ্টারে দুর্গম এলাকা থেকে মানুষকে উদ্ধার করে ঢাকায় এনে চিকিৎসা করেছে।

আরও পড়ুন: ঢাকায় কোনো মাদক কারবারি থাকতে পারবে না: এসপি

আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা কেমন হবে, এমন প্রশ্নের জবাবে আইজিপির দায়িত্ব পাওয়া আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ নির্বাচনের সময় ইসির অধীনে থাকে। তাদের নির্দেশনা মেনে পুলিশ চলবে। এ বিষয়ে বাহিনীর দীর্ঘদিনের যে অনুশীলন তা মেনে চলব। 

২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশ প্রধানের দায়িত্ব নেবেন।



একাত্তর/এসি
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর