বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

রাজধানীর গুলশান ও কামাল আতার্তুক এভিনিউয়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিমুল এহসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বেক্সিমকো ফুডস লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এসময় বিএসটিআই সিএম লাইসেন্স/ছাড়পত্র ছাড়া বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত ফ্রুট ড্রিংকস, সল্যুবল কফি পাউডার এবং চকোলেট পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। দায়ের করা মামলার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। 

এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করে তা সঠিক পাওয়া যায় ও বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করার বিষয়ে পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন: পালকি অ্যাপে দেখা যাবে বাংলাদেশের সব টিভি চ্যানেল

এছাড়াও, বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুট এবং আমদানিকৃত সুগার, ফ্রুট জুস, ফ্রুট ড্রিংকস, চকোলেট, স্কিন লোশনস ফর বেবিস, স্কিন লোশন, স্কিন ক্রিম, স্কিন পাউডার, টয়লেট সোপ, সেফটি রেজর ব্লেড, ইত্যাদি পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বনানীর মমতা সুপার মার্টকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র ফিল্ড অফিসার (সিএম) জনাব রেবেকা সুলতানা ও পরিদর্শক (মেট্রোলজি) আহমেদ হোসেন দায়িত্ব পালন করেন।

একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর