সেই শামীমকে রিকশা উপহার দিলো 'অপারেশন সুন্দরবন' টিম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর রাজধানীর কারওয়ানবাজারে দুর্বৃত্তদের দ্বারা রিকশা চুরির ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান শামীমকে একটি রিকশা উপহার দিয়েছে 'অপারেশন সুন্দরবন' টিম। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলে 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্র টিম এবং র‌্যাব ফোর্সেসের পক্ষ থেকে শামীমকে জীবিকা নির্বাহ এবং মাতৃসেবার উপকরণ হিসেবে একটি রিকশা উপহার দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা জিয়াউল রোশান ও অন্যান্য অভিনেতা ও কলাকুশলী। 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় মেহেদী হাসান শামীমের একটি রিকশা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। 

জানা গেছে, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শামীম। আর্থিক অনটনের কারণে ৭-৮ দিন আগে রাজধানীতে রিকশা চালানো শুরু করেন তিনি।

তার মা হৃদরোগের কারণে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। রিকশা চালিয়ে উপার্জিত টাকায় মায়ের চিকিৎসা চালিয়ে আসছিলেন শামীম। 

আরও পড়ুন: ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

এ বিষয়ে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর রিকশা চুরির বিষয়টি জানতে পেরে টিম 'অপারেশন সুন্দরবন' শামীমকে মানবিক সহায়তা দিতে এগিয়ে আসে। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, চুরি যাওয়া রিকশা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর