হেডফোন কানে রেললাইনে, ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:১২ পিএম

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর। 

শনিবার (১ অক্টোবর) দুপুর দুইটার দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত শিক্ষার্থী রাফিন (১৯) দক্ষিণখান গাড়ির বাজার এলাকার প্রবাসী সোহেল আহমেদের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, দুপুর দুইটার দিকে কসাইবাড়ি রেলগেট এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাফিন। এসময় তার পেছন থেকে কমলাপুরগামী একটি ট্রেন এলে কানে হেডফোন থাকায় তিনি শব্দ শুনতে পাননি। এসময় আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি খেয়াল করেননি। ফলে ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

আরও পড়ুন: রাজধানীতে ৪৫০ বোতল ফেনসিডিলসহ ছয়জন গ্রেপ্তার

নিহত রাফিনের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই রেল-পুলিশের কর্মকর্তা। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর