একাত্তর টিভির সিনিয়র ভিডিও এডিটর আবুল কালাম আজাদ আর নেই

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৬:৪১ পিএম

একাত্তর টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর আবুল কালাম আজাদ আর নেই। 

কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের সূচনালগ্ন থেকে এক দশকের বেশি সময় ধরে নিপুণ দক্ষতায় সংবাদের চিত্র সম্পাদনায় নিয়োজিত ছিলেন আবুল কালাম। নিষ্ঠা আর বন্ধুবাৎসল্যে হয়েছিলেন সহকর্মীদের প্রেরণার উৎসভূমি, ভালোবাসার তীর্থ। 

একযুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা আবুল কালাম ২০০৭ সালে চিত্র সম্পাদক হিসেবে যোগ দেন একুশে টেলিভিশনে। এর আগে দেশের নাম করা সম্পাদনা প্রতিষ্ঠান টেলিহোম ও সাবলাইমে ছাপ রাখেন তার কুশলী সৃজনশীলতার। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার মরদেহ রাজধানীর মুগদার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর