চুলও বাঁধছেন আবার রান্নাও করছেন ফারজানা আলম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০১:৩১ পিএম

নিজেকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলার চাহিদা মেটাতে বিউটি পার্লার বা বিউটি সেলুন গুলোর বিকল্প নেই। তাই বাংলাদেশের সব জায়গায় জনপ্রিয় হয়েছে পার্লার ব্যবসা। 

তেমনি এক বিউটি সেলুন দিয়ে সফল উদ্যোক্তা ফারজানা আলম। রাজধানীর উত্তরাতে দুটি পার্লার থেকে মাসে আয় করেন ছয় লাখ টাকারও বেশি। 

যে রাঁধে সে চুলও বাঁধে। এই কথার জীবন্ত উদাহরণ ফারজানা আলম। ১২ বছর ধরে সংসারের পাশাপাশি বিউটি সেলুন ফারজানা'স ডিলাক্স বিউটি স্পা'র ব্যবসা সামলাচ্ছেন এই নারী।

এইচএসসি পড়ার সময়ই বিয়ের পিঁড়িতে বসেন ফারজানা। এরপর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। তবে কিছু একটা করতে হবে এই ভাবনা তাড়া করতো তাকে সব সময়। 

মাত্র দুই লাখ টাকা দিয়ে বন্ধুর কাছ থেকে কিনে নেন ছোট্ট একটি বিউটি সেলুন। কিছু দিন না যেতেই ফারজানা বুঝতে পারেন এটি চালিয়ে যেতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ আর দক্ষতা।  

শুরুটা সহজ ছিল না ফারজানার জন্য। ছোট দুই বাচ্চা আর সংসার সামলে ব্যবসা কতটা এগিয়ে নিতে পারবেন, এ নিয়ে ছিল সংশয়। তবে এখন তার সাফল্যে খুশি পরিবারের সবাই। 

উত্তরাতে দুই শোরুম মিলিয়ে তার ব্যবসার মোট সম্পদ ও মূলধন এখন ৫০ লাখ টাকারও বেশি। মাসে আয় করছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা।   

আরও পড়ুন: নেত্রকোনায় মূলধন সংকটে নারী উদ্যোক্তারা

করোনা মহামারির কঠিন সময়টাও পার করেছেন শক্ত হাতে। সেলুন বন্ধ থাকলেও কর্মীদের বেতন ভাতা দিয়েছেন ঠিকভাবে। 

ফারজানার মতে, বিউটি সেলুনের ব্যবসাটা বেশ চ্যালেঞ্জিং। গ্রাহকের আস্থা ধরে রাখা, প্রসাধন সামগ্রীর মান ঠিক রাখাসহ আরও অনেক কিছু জরুরি।


একাত্তর/এসজে

রোটারি ইন্টারন্যাশনালের ব্যানারে এবং তরুণ, বেকার ও নারী ক্ষমতায়নে নিয়োজিত দেশের সবচেয়ে পুরোনো সংগঠন ‘তৃণমূল উদ্যোক্তা সোসাইটি’র সহযোগিতায় নারী মালিকানাধীন ক্ষুদ্র ব্যবসার ওপর একটি যুগান্তকারী...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠোঁটকাটা’ স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি পাওয়া রুবিয়াত ফাতিমা তনি এখন দারুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর