ছোটভাই-বড়ভাই দ্বন্দ্বে ছুরি হামলা, পাঁচ কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৯:৩৫ পিএম

কিশোর গ্যাংয়ের হামলার কারণে ভেস্তে গেছে রাকিবের এসএসসি পরীক্ষা। লেখাপড়ার বদলে এখন সময় কাটছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। 

ছোটভাই-বড়ভাই দ্বন্দ্বে ২৩ সেপ্টেম্বর মিরপুর ১৩ নম্বরে রাকিবের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামলার পর, পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

২৩ সেপ্টেম্বরের একটি সিসিটিভি ছবিতে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ১১ নম্বর সড়কে মাগরেবের নামাজ পড়ে বাসায় ফিরছিলো রাকিবুল হাসান।

এ সময় তাকে ঘিরে ধরে একই এলাকার রমজান ও তার সহযোগীরা। এক পর্যায়ে রাকিবের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। 

এ সময় ধারালো কিছু দিয়ে রাকিবকে আঘাত করে রমজান। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাকিবকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

হামলার পর আর রাকিবের আর এসএসসি পরীক্ষা দেয়া হয়নি। এখনও সে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছে। 

এই ঘটনায় কিশোর গ্যাংগ সদস্য রমজান, আমীন, বিজয়, ছোট রমজান,পপকন, হাসিবসহ অজ্ঞাত বেশ কজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রাকিবের বাবা আব্দুল্লাহ।

এদের মধ্যে পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাং লিডার রমজান ও আলামিনসহ পাঁচজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

image


বৃহস্পতিবার রাতে যশোর, ঝালকাঠি, আশুলিয়া এবং রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। 

র‍্যাব জানায়, গত ২৩ সেপ্টেম্বর মিরপুর-১২ নম্বর এলাকায় কিশোর গ্যাংয়ের সিনিয়র গ্রুপের সদস্যদের জুনিয়র গ্রুপের সদস্যরা সালাম না দেয়া নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজ্জাম্মেল হক জানান, জুনিয়র গ্রুপের কিশোর গ্যাং লিডার হচ্ছে রমজান। 

আরও পড়ুন: দুই এনআইডি আর তুঘলকি কাণ্ডে কোটিপতি সবুজ মিয়া

কিছুদিন আগে রমজান, আলামিন, পাপনসহ একটা জায়গায় ধূমপান করছিল। তার পাশ দিয়ে সিনিয়র গ্রুপ যাচ্ছিলো। তখন কেন তাদের সালাম দেয়া হলো না এটা নিয়ে জুনিয়র গ্রুপের সদস্যদের মারধর করা হয়।

তিনি জানান, প্রতিটি কিশোর গ্যাংগের পেছনে কিছু মদতদাতার ইন্ধন থাকে। এবার সেসব মদত দাতাদের ধরতে অভিযান চালাবে র‌্যাব। 


একাত্তর/এসি

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর