দ্রুত ফুরিয়ে আসছে মজুত থাকা করোনা টিকার মেয়াদ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০২:১৭ পিএম

আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হতে যাচ্ছে সরকারের কাছে মজুত থাকা করোনা টিকার মেয়াদ। তার আগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে পাওয়া টিকাগুলোর প্রয়োগের কাজ শেষ করতে চায় স্বাস্থ্য বিভাগ। 

তাই এখনও এক ডোজও টিকা গ্রহণ করেননি, এমন মানুষদের টিকা নেয়ার আহবান জানিয়েছেন সম্প্রসারিত টিকা কর্মসূচি- ইপিআই'র কর্মকর্তারা। 

হাসপাতালের টিকা কেন্দ্রগুলোতে আগের মত আর ভিড় নেই। সহজেই মিলছে টিকা। কর্তৃপক্ষ বলছে ঢাকার বাসিন্দাদের বেশিরভাগই টিকা নিয়েছেন। তাই ভিড় কমে গেছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনেন টিকা কেন্দ্রগুলোতেও একই চিত্র। 

পরিসংখ্যান বলছে, দেশে মোট টিকা এসেছে প্রায় ৩৩ কোটি। প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ। দ্বিতীয় ডোজ ১২ কোটি ৩৮ লাখ। বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছেন প্রায় ৬ কোটি। টিকা গ্রহণের হার হিসেবে প্রথম ডোজ প্রায় ৯৮ শতাংশ। 

দ্বিতীয় ডোজ প্রায় ৯৩ শতাংশ। আর তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৫০ শতাংশ। তবে এখনি শেষ হচ্ছেনা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া। 

কোভিড-১৯ টাস্কফোর্সের ওয়েবসাইট বলছে, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে টিকাদানে এগিয়ে আছে। এ দেশের ৭১ দশমিক ৫৮ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। 

ভারতে হারটি প্রায় ৬৭ শতাংশ, পাকিস্তানে প্রায় ৫৭ শতাংশ ও নেপালে প্রায় ৭০ শতাংশ। মিয়ানমারের ৫১ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

বাংলাদেশ চারটি উৎস থেকে টিকা পেয়েছে। এর মধ্যে বড় অংশ কেনা। কিছু টিকা উপহার এবং বাকিগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় অনুদান হিসাবে পাওয়া গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় উপ নির্বাচন: নৌকা ছাড়া সব প্রার্থীর ভোট বর্জন

দেশে মজুদ থাকা পৌনে দুই কোটি টিকার মেয়াদ শেষ হচ্ছে নতুন বছরের জানুয়ারিতে। তাই এই সময়ের মধ্যেই বাদ পড়াদের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে বলছে স্বাস্থ্য বিভাগ। 

তবে মজুত থাকা টিকা শেষ হলে এবং নতুন টিকার চালান দেশে এলে সেটি আগের মতো বিনামূল্যে দেয়া হবে, নাকি টাকা দিয়ে কিনতে হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি। 


একাত্তর/এসি

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর