সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা বায়রার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:১১ পিএম

সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস। এর প্রতিবাদে রোববার (১৬ অক্টোবর) থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। 

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সভায় একথা জানান বায়রার সভাপতি মো. আবুল বাসার। 

সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবেন না উল্লেখ করে আবুল বাসার বলেন, শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এখানে কারও না কারও কিছু উদ্দেশ্য আছে। 

তিনি বলেন, শাপলা সেন্টারের মতো কতিপয় সিন্ডিকেন্টের কাছে জিম্মি হয়ে এর আগেও মালয়েশিয়াসহ কিছু দেশে জন শক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নতুন কোনো সিন্ডিকেটের ফাঁদে পা দিবেনা বায়রা।

তিনি জানান, দূতাবাস কাউন্সিলরের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের পছন্দ মতো জায়গায় নিজেদের খরচে জায়গা তৈরি করে কাজটি করতে দিতে। কিন্তু কোনো জবাব দেননি। পরে তারা আমলে না নিয়ে সবার কাছে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়ার নোটিস পাঠিয়েছে। 

আরও পড়ুন: দুর্ভিক্ষ ঠেকাতে ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক

তিনি আরও বলেন, সৌদিআরব শুধু বাংলাদেশ থেকে লোক নেয় না। ভারত, ইন্দোনেশিয়া থেকেও লোক নেয়। ভারতে এই একই নিয়ম করতে চেয়েছিল। কিন্তু তাদের সব রিক্রুটিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল। যদি ভারত পারে বাংলাদেশ কেন নয়। 

প্রসঙ্গত, সৌদি দূতাবাস থেকে একটি নোটিশ জারি করে জানান হয় ১৫ অক্টোবর থেকে শাপলা সেন্টার নামক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের পাসপোর্ট জমা নেওয়া হবে। ওই তারিখের পর রিক্রুটিং এজেন্টের কাছ থেকে সরাসরি কোনো পাসপোর্ট নেওয়া হবে না।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সোমবার সকাল থেকে মিনার উদ্দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের স্থানীয় সময় আগের রাতেই মিনার...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর