ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১০:২৩ এএম

তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, গত শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। ওই সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এটাই সুলতান বলকিয়ার প্রথম বাংলাদেশ সফর ছিল।

সফরে ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর