গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটে অংশ নেবে ৬৫০ তরুণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৫:৩১ পিএম

গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সেন্টার’ ২০ অক্টোবর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

কিভাবে তরুণরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে সেই পথ অনুসন্ধানে খুলনায় তিন দিনের এই কর্মসূচিতে একত্রিত হচ্ছে ৭০টি দেশ থেকে ৬৫০ জন তরুণ (১৫০ জন সশরীরে এবং ৫০০ জন অনলাইনে)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও ইজাজ আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার সামনে সবচেয়ে বড় সংকট। গত ১৪ বছর ধরে বাংলাদেশী যুবকদের প্রশিক্ষণ প্রদানের পর, আমি এখন জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের, বিশেষ করে দক্ষিণ মেরুর তরুণদের সংগঠিত করার জন্য একটি বৈশ্বিক সংস্থা চালু করছি। জলবায়ু পরিবর্তনের মতো একটি জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের বিশ্বব্যাপী এবং বৃহৎ পরিসরে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, খুলনাকে জিওয়াইএলসি সম্মেলনের উদ্বোধনী স্থান হিসেবে বেছে নিয়েছি কারণ খুলনা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। খুলনায় সম্মেলনে যোগদানকারী এই ১৫০ জন তরুণ উপকূলীয় এলাকার লাউডোভ -এ উপকূলীয় বনায়নেও অংশ নিবেন।

আরও পড়ুন: ২০২৩ এশিয়ান কাপ কাতারে

জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ গ্রহণে যুবকদের ক্ষমতায়নের লক্ষে সামিটে অংশ নেওয়া ১০ জন প্রতিনিধিকে তাদের জলবায়ু সহিষ্ণুতা ও জলবায়ু অভিবাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য ১ হাজার ডলার অনুদান দেয়া হবে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর