গাজীপুর-আব্দুল্লাহপুরে ছিনতাই চক্রের পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:৪৫ পিএম

বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর মহানগরী ও রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাইকারী চক্রের মূলহোতা শরীফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে টঙ্গী ও আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শরীফ হোসেন (২২), আব্দুল্লাহ বাবু (২৩), মো. শ্যামল হোসেন ওরফে রাব্বি (২৩), নাছির রাজ (৩০) ও সাজেদুল আলম ওরফে শাওন (২১)। 

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৪৯টি মোবাইল, দুইটি সিপিউ, দুইটি মনিটর, দুইটি মাউস, দুইটি কি-বোর্ড, দুইটি ক্যাবল, একটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি চার্জার, একটি হাত ঘড়ি, দুইটি ভিসা কার্ড এবং নগদ ৩ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, চক্রটি উত্তরা, আব্দুল্লাহপুর ও টঙ্গীর রাস্তায় যানজটে পড়া যানবাহন থেকে মানুষের মোবাইল ছিনিয়ে নিতো। পরে বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের আইএমইআই পাল্টে সেগুলো তারা অর্ধেক দামে বিক্রি করে দিতো। 

শুক্রবার (২১ অক্টোবর) উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ে প্রেস ব্রিফিং শুরুর ঠিক আগে জব্দ করা মোবাইলগুলোর একটিতে ক্রমাগত কল আসছিলো। হয়তো নিজের ছিনতাই হওয়া ফোন নম্বরটি খোলা পেয়ে কোনো মালিক কল করছিলেন। যদিও তাৎক্ষণিকভাবে কলটি ধরে মালিকের সাথে কোন যোগাযোগের চেষ্টা করেনি র‌্যাব।

র‌্যাব- ১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, উদ্ধার করা মোবাইলের আইএমইআই নম্বরের কোন উন্মুক্ত তথ্যভাণ্ডার নেই কোন বাহিনীর কাছে। তাই চুরি যাওয়া ফোনটি সনাক্তের কোন উপায় থাকেনা মালিকদের।

ডাটাবেস না থাকার এই সীমাবদ্ধতা স্বীকার করে র‌্যাব জানায়, উদ্ধার করা ফোনের মালিকদের তারা খোজার চেষ্টা করবেন। 

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযান, ৬১ জন গ্রেপ্তার

র‌্যাব-১ অধিনায়ক আরও জানান, ছিনতাই করা ফোনগুলো তারা বিভিন্ন দোকান, অনলাইনে অর্ধেক দামে বিক্রি করতো। টঙ্গি বাজারে মোবাইল সারানোর দোকানগুলোতে চোরাই মোবাইলের আইএমইআই পাল্টানো হতো। আর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের টাকা গয়না মোটরসাইকেল এমনকি প্রাইভেট কারও চুরি ছিনতাই করতো চক্রটি। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর