রবীন্দ্র সরোবরে প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৬ এএম

রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে লেকের পাড় থেকে এক প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত রাত আড়াইটার দিকে সরবরে লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের অদূরে একটি রক্তাক্ত ধারালো ছুরি পাওয়া গেছে। 

জানা গেছে, নিহত শাহাদত হোসেন মজুমদার (৫১) একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। একটি বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার স্ত্রীর নাম আজমির সুলতানা। ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সাথে থাকতেন শাহাদত। 

আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৩ অক্টোবর) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। 

মৃতের বড় ভাই মোতালেব হোসেন জানান, শাহাদত কলাবাগানের বাসা থেকে রাতে ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে যান। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হন তিনি।

রাতে বাসায় না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হয়।

এক পর্যায়ে জানা যায় ধানমন্ডি থানা পুলিশ লেকের পার থেকে শাহাদতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত

নিহত শাহাদত চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল বারী মজুমদারের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি। 

ধানমন্ডি থানার ডিউটি অফিসার আজিজুল হক স্বপন জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহের অদূরে একটি রক্তাক্ত ধারালো ছুরি পাওয়া গেছে। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/এসজে


অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর