গ্যাস না পেলে পদক বিক্রি করবেন নির্মলেন্দু গুণ!

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৪:১৪ পিএম

প্রায় ছয় বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে বাড়ি করেছেন কবি নির্মলেন্দু গুণ। এতো সময়েও তিনি বাড়িতে গ্যাস সংযোগ পাননি। এবার তার ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেছে। গ্যাস সংযোগের জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়ে কবি নির্মলেন্দু বলেছেন, দ্রুত গ্যাস সংযোগ দেয়া না হলে নিজের রাষ্ট্রীয় পদকের স্বর্ণের মেডেল বিক্রি করে দেবেন তিনি।

মঙ্গলবার, গ্যাসের সংযোগ চেয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন কবি। সেখানে তিনি লেখেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হোক।

ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্য তিনি বলেন, রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?

image

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকতে চাই: সাকিব

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হলো।

উল্লেখ্য, গ্যাস সংকটের প্রেক্ষাপটে ২০০৯ সালে নতুন করে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে আওয়ামী লীগ সরকার। ২০১৩ সালের শেষের দিকে জাতীয় নির্বাচনের আগে আবাসিকের সংযোগ চালু করা হয়।

২০১৪ সালের নির্বাচনের পর জ্বালানি বিভাগ থেকে অলিখিতভাবে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করে দেওয়া হয়। পরে ২০১৯ সালে ফের আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।

 

একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর