নগরীতে সভা-সমাবেশে সহযোগিতা দেয়া হবে: ডিএমপি কমিশনার

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

ছয়টি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সব দলই রাজধানীতে সভা-সমাবেশ করার অধিকার ভোগ করবে এ ক্ষেত্রে পুলিশও তাদের সহযোগিতা করবে

দায়িত্ব নিয়ে সোমবার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে গেলো ২৯ অক্টোবর দায়িত্ব নেন খন্দকার গোলাম ফারুক দীর্ঘ কর্মময় জীবনে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক নির্মূল ও জঙ্গি দমনের মতো গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান নতুন কমিশনার

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ নতুন কমিশনার বলেন, মিছিল-মিটিং রাজনৈতিক দলগুলোর অধিকার।

নিবন্ধিত দলের এ ধরনের কর্মসূচি পালনে বাধা নেই। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলতা মেনে নেয়া হবে না।

এগুলো ফৌজদারি অপরাধ। কেউ ফৌজদারি অপরাধ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন ডিএমপি কমিশনার।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নানা পরিকল্পনার কথা তুলে ধরে  গোলাম ফারুক বলেন, নগরবাসীর নিরাপত্তায় সার্বক্ষণিক পাশে থাকবে পুলিশ

তিনি বলেন, রাজধানীর থানাগুলো গণমুখী ও সেবামূলক করে গড়ে তোলা হবে। সেবার মান নিশ্চিতে রাজধানীর থানাগুলো নজরদারির আওতায় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে।

ওসিরা আরও বক্তব্য দেবেন যে তাঁর থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। এসব বলার পরে কারও যদি ন্যূনতম লজ্জা-শরম থাকে, তিনি থানায় সেবা দিতে টাকা নেবেন না।

যানজট নিয়ন্ত্রণ নিয়ে নগর পুলিশ প্রধান বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে রাজধানীবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দেয়া হবে।

image


সড়কে বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক কাজ চলছে, অপরিকল্পিত নগরায়ণও যানজটের জন্য দায়ী। ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সেসব সমাধান করে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে।

তিনি বলেছেন, পুরো ঢাকা নো পার্কিং। প্রাইভেটকারসহ ছোট যানবাহন রাখা নিয়েই মূলত সমস্যা তৈরি হচ্ছে। অফিসিয়ালি পার্কিং জোন করতে আমরা চেষ্টা করছি।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে: কাদের

পুলিশের কোনো সদস্য যদি অবৈধ পার্কিং ও বাস টার্মিনাল গড়ে তোলে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক আরো বলেন, তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি থাকা অবস্থায় ইয়াবা ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। মাদকসেবীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে সরবরাহ লাইন বন্ধ করতে হবে। চাহিদা না থাকলে মাদক এমনিতেই কমে যাবে।

বাংলাদেশে জঙ্গিরা আগের মতো মাথাচাড়া দিতে পারবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি নিয়ন্ত্রণে কাউন্টার টেররিজম ইউনিট এবং সরকারের অন্যান্য সংস্থাগুলো একযোগে কাজ করছে। এনিয়ে সব সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে বলে জানান তিনি।

 

একাত্তর/আরবিএস  

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর